পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ৮০তম স্বাধীনতা দিবসে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের জন্য প্রাণ উৎসর্গ করা বীর শহিদদের শ্রদ্ধা জানান তিনি।
  2. ভারতে স্থির সরকার আছে, সংবিধান আছে, আইন আছে। বিশ্ব ভারতের এই শক্তি চিনতে শুরু করেছে : নরেন্দ্র মোদী।
  3. কিছু মানুষ দেশকে ভয় দেখিয়ে, দেশকে চিন্তায় রেখেই আনন্দ পায়। দেশ জুড়ে গুজব ছড়িয়ে দেয়, ডিজেল মিলবে না, গ্যাস মিলবে না। আজ দেশে গ্যাস, পেট্রোল, ইউরিয়া সবই আছে : নরেন্দ্র মোদী।
  4. তেরঙায় সেজে উঠল শ্রীনগরের ঐতিহাসিক লালচক। বিখ্যাত ক্লক টাওয়ারের সামনে উৎসবের মেজাজে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করলেন শতাধিক পর্যটক। বদলে যাওয়া এই পরিস্থিতিকে স্বাগত জানিয়েছেন তাঁরা।
  5. শনিবার রেড রোড থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে, আসুন হাতে হাত মিলিয়ে বাংলা গড়ার কাজ করি।’
  6. রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গকে রাষ্ট্রবাদের মাটি বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার উদাহরণ দিয়ে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন তিনি। উল্লেখ করলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দের ভূমিকাও।
  7. শুভেন্দু অধিকারী বলেন, ২০৪৭-এ বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে, যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব: মুখ্যমন্ত্রী।
  8. রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা লঞ্চ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৬ অগস্ট, বিকেল ৪টায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে হবে সেই অনুষ্ঠান।
  9. ১০৪ ফুট উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় অশোকনগর চৌরঙ্গি মোড় এলাকায়। এ দিন ওই পতাকা উত্তোলন করেছেন বিধায়ক সুময় হীরা। ১০৪ ফুট উঁচু লৌহ স্তম্ভের উপরে বিশেষ পদ্ধতিতে অ্যালুমিনিয়ামের শক্ত তার ব্যবহার করে জাতীয় পতাকাকে উঁচুতে তোলা হয়।
  10. স্বাধীনতা দিবসে রামমন্দিরের অনুদান তছরূপের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বিশ্বস্ত লোকেদেরই বসিয়েছিলেন। তা হলে চুরি হলো কেন?’
  11. কোচবিহারের সাহেবগঞ্জ থেকে পাক গুপ্তচর সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করল এসটিএফ। তারা আইএসআই এজেন্ট হিসাবে কাজ করত বলে অভিযোগ।
  12. জঙ্গি সন্দেহে বেঙ্গালুরুতে গ্রেপ্তার বাদুড়িয়ার যুবক। ধৃতের নাম আসফুল মালিক। বেঙ্গালুরুর জিগানি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
  13. তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিকে আশুতোষ কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। এই নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগও উঠেছে।
  14. লাগাতার বৃষ্টির জেরে ধস নামল অরুণাচল প্রদেশে। শুক্রবার সন্ধ্যায় আচমকা হড়পা বান নামে। ভেসে যায় দু’টি সেনা শিবির। নিখোঁজ ডিবাং ভ্যালির পাঁচ সেনা জওয়ান।
  15. নয় বছর বয়সের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। রায়গঞ্জ থানার অন্তর্গত শীতগ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*