Reserve Bank : রাজ্যে দ্বিতীয় কার্যালয় খোলার দাবি

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে রিজার্ভ ব্যাঙ্কের দ্বিতীয় কার্যালয় খোলার দাবিতে ফের সরব হয়েছেন কর্মীরা। আশির দশক থেকে ই এই দাবি করছেন তাঁরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে রিজার্ভ ব্যাঙ্কের তৎকালীন গভর্নর মনমোহন সিং এর সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত ও হয়। রাজ্য সরকার এর জন্য জমি ও জোগাড় করে। পরে তা কার্যকর হয় নি। গত দু দশক ধরে শিলিগুড়িতে এই কেন্দ্র খোলার জন্য ও কর্মীরা লাগাতার দাবি জানাচ্ছেন।
অতি সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের কর্মী সংগঠন ফের এই দাবি কর্তৃপক্ষ কে জানিয়েছেন। মহারাষ্ট্র, কেরলম, উত্তর প্রদেশ ইত্যাদি রাজ্যে রিজার্ভ ব্যাঙ্কের দ্বিতীয় কার্যালয় আছে। এখানেও তা খোলার দাবিতে ফের সরব হয়েছেন কর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*