Bihar : রাজ্যের পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক: বিহারের বোধগয়ায় পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, পুরুলিয়ার ধনপাড়া র বাসিন্দা কার্তিক সরকার (৩৬) বোধগয়ার বিষ্ণু বিহার কলোনির এক বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সেখানে তাঁর অচেতন দেহ উদ্ধার করে। কিভাবে তাঁর মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর বোঝা যাবে। এর নেপথ্যে রহস্য থাকতে পারে বলে পুলিশ মনে করে। পুরুলিয়ায় তাঁর আকস্মিক মৃত্যুর খবর এলে পরিবার বিস্মিত, শোকগ্রস্ত হয়ে পড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*