রোজদিন ডেস্ক :
কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (Kolkata Airport) আজ উৎসাহ উদ্দীপনা র সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। সব আধিকারিক, সিআইএসএফ, সব কর্মীরা এতে অংশ নেন। পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর বিক্রম সিং জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
এই উপলক্ষে এক দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিমানবন্দরের আধিকারিক সহ তাঁদের পরিবার এতে অংশ নেন।
অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে আজকের এই দিনটি উদযাপিত হওয়ায় সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানান বিক্রম সিং। বিমানবন্দরের সঙ্গে যুক্ত সকলের যৌথ উদ্যোগ, ঐক্যবদ্ধতায় খুশি তিনি সহ সব মহল।

Be the first to comment