রোজদিন ডেস্ক :
আবার ও গ্রেফতার হলেন অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন।
গতকাল দিনভর তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ প্রায়১৩ লক্ষ টাকা, ৮০০ গ্রাম সোনা উদ্ধার করে।
গতকাল গভীর রাতে তাঁকে পুলিশ গ্রেফতার করে। আজ সায়গল হোসেনকে আদালতে তোলা হলে বিচারপতি তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
বেশ কিছুদিন ধরে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডল কে নিয়ে প্রশাসনিক, রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। তিনি এখন ও বেপাত্তা। তাঁর আত্মীয় স্বজনের বাড়ি ও পুলিশ তল্লাশি করছে। গতকাল এই সূত্রেই সায়গল হোসেনের বাড়ি ও হানা দেয় পুলিশ। নগদ টাকা, সোনা ছাড়াও তাঁর ফ্ল্যাট থেকে ১৫০ টির বেশি জমির দলিল পাওয়া গেছে। তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তিনি প্রভাব শালী হওয়ায় টুলু মন্ডলকে সহায়তা করতেন বলে পুলিশের ধারণা। তাঁর ফ্ল্যাট থেকে পাকিস্তান, আরবের মুদ্রা ও মিলেছে, যা নিয়ে বিস্মিত পুলিশ মহল।
উল্লেখ্য, অনুব্রত মন্ডলের এই প্রাক্তন দেহরক্ষীকে আয় বহির্ভূত সম্পদ সহ নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। প্রাক্তন সরকারের আমলে তাঁর গাড়িতে হামলাও হয়।।এতে তাঁর শিশু কন্যা প্রাণ হারান। পিছনের গাড়িতে সায়গল হোসেন ও অন্যরা থাকায় প্রাণে বেঁচে যান।

Be the first to comment