- রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু। রবিবার সকালে বাড়ির পাশের পার্টি অফিস থেকে মিলল তাঁর ঝুলন্ত দেহ। তদন্তে পুলিশ।
- মৃতদেহের পাশ থেকে মিলল তাঁরই প্যাডে লেখা সুইসাইড নোট। প্রাথমিক ভাবে তাঁরই লেখা বলেই অনুমান পরিবারের।
- কীভাবে মৃত্যু, ময়না তদন্তের পরই বলা যাবে, জানাল পুলিশ। আগের দিন সব স্বাভাবিকই ছিল বলছে পরিবার।
- রাজনীতিতে আসা নিয়েই আক্ষেপ পাঁচবারের বিধায়কের, সুইসাইড নোটে সে রকমই দাবি।
- রাজনীতির যাঁতাকলে পড়েই কি এই পরিণতি আশিস বন্দ্যোপাধ্যায়ের, প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণালের।
- শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন বিশিষ্ট পরিচালক রাজা সেন। রবিবার সকালে মৃত্যু হল তাঁর। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ সিনেমাজগৎ।
- দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। রবিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দামুর পরিচালক।
- ফের গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সায়গলকে সাতদিনের পুলিশি হেফাজতে পাঠালেন বিচারক।
- শনিবার রাতে তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ১৩ লক্ষ টাকা ও ৮০০ গ্রাম সোনা উদ্ধার করে পুলিশ। তারপরই গ্রেফতার সায়গল। মিলেছে দেড়শোরও বেশি জমির দলিল।
- নদিয়ার কংগ্রেস নেতা আনিসুর রহমান ও পুত্রকে খুনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে প্রদেশ কংগ্রেস।
- আনিসুর ও তাঁর পুত্রের খুনের নেপথ্যে কে বা কারা, রাজনীতি না ব্যাক্তিগত শত্রুতা, এখনও ধন্দে পুলিশ, চলছে তদন্ত।
- আজ থেকে রাজ্যে চালু আয়ুষ্মাণ ভারত প্রকল্প, শুরু কার্ড বিলি।

Be the first to comment