প্রতিবেদন: ধর্মতলার পর এবার পার্ক স্ট্রিট (park street)। পার্ক স্ট্রিটকে দখলদারমুক্ত করার ডাক দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আজ রবিবার থেকেই মহানগরীর “মুখ” ধর্মতলাকে পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়েছিলেন। এবার পার্ক স্ট্রিট নিয়ে ঘোষণা করলেন পুরমন্ত্রী। স্বভাবতঃই এর ফলে হকারদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। রবিবার পুরমন্ত্রী বলেন, শুধু ধর্মতলা নয়, পার্কস্ট্রিটকেও দখলমুক্ত করা হবে। পার্ক স্ট্রিটের ফুটপাত খালি করা হবে। পার্ক স্ট্রিটের সৌন্দর্যায়নও করা হবে। ওই রাস্তায় কোনও হকার থাকবে না। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, পার্ক স্ট্রিট চৌরঙ্গির ক্রশিং থেকে সেভেন পয়েন্ট কানেকটর পর্যন্ত আমরা দু’পাশে কোনও হকার বসতে দেব না। হকার যারা আছেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আপনারা অন্য জায়গায় বসুন। পার্কস্ট্রিট হল কলকাতার জানলা। তাকে সুন্দর করে সাজানো হবে। আলো থাকবে, পেভমেন্ট করা হবে। কোনও হকার থাকবে না।

Be the first to comment