দশে দশ

Spread the love
  1. রবিবার বিকালেই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হল। পশ্চিমবঙ্গের প্রথম উপভোক্তা বাঁকুড়া জেলার কোতুলপুর এর শুভদীপ হালদার। কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি।
  2. আয়ুষ্মান ভারত প্রকল্পের পাশাপাশি রাজ্যে চালু করা হচ্ছে ‘অমৃত ফার্মাসি’। রাজ্যের ১০০টি সরকারি হাসপাতালে এই ‘অমৃত ফার্মেসি’ থাকবে। এর মাধ্যমে বিভিন্ন ওষুধ এবং চিকিৎসাসামগ্রী ৫০-৮০ শতাংশ ছাড়ে কেনা যাবে।
  3. সর্বভারতীয় সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের রদবদল আনতে চলেছে বিজেপি। সোমবারই ‘টিম ২০২৯’-এর ঘোষণা হতে পারে।
  4. বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলের একতলায় আগুন লেগে গিয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
  5. মালদায় কমছে গঙ্গার জলস্তর। আর জলস্তর কমতে শুরু করতেই মালদার রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা এলাকায় ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে।
  6. বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে।
  7. শ্রাবণ মাসের পবিত্র সোমবারে বিহারের লখিসরাইয়ের বিখ্যাত অশোকধাম মন্দিরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ভগবান শিবের জলাভিষেক ও পূজার্চনার জন্য উপস্থিত পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড়ে আচমকা পদপিষ্ট হয়ে দুর্ঘটনা। কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে। আহত বহু।
  8. উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস নেমে ও জল ঢুকে ভয়াবহ দুর্ঘটনায় এখনও নিখোঁজ ২ শ্রমিক।
  9. পঞ্জাবের অমৃতসর গ্রামীণ পুলিশের অন্তর্গত সীমান্তবর্তী অংশ থেকে উদ্ধার হল টাইম বোমা।  প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম আরডিএক্স বা IED উদ্ধার করল অমৃতসর গ্রামীন পুলিশ এবং স্পেশাল ইন্টেলিজেন্স সেল। একইসঙ্গে উদ্ধার হয়েছে, টাইমার, ব্যাটারি, বেশ কিছু তার এবং বিওপি লেখ একটি কাগজ।
  10. রহস্যমৃত্যু নৌ-বাহিনীর এক আধিকারিকের। বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর। শুধু তাই নয়, ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে তাঁর স্ত্রী এবং দুই নাবালক সন্তানের দেহ-ও। এক সঙ্গে চার জনের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*