Mumbai Train Horror, সহযাত্রীকে ধাক্কা, মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক : Mumbai Train Horror

মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে সহযাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এর ফলে বিশেষ সক্ষম কেজিটান পল ডেনিস পিরিস (৬২) প্রাণ হারিয়েছেন। আজ দুপুরে চার্চ গেট থেকে বরিভেলি গামী ট্রেনে এই মর্মান্তিক ঘটনা হয়। সূত্রের খবর, মাহিম ও বান্দ্রা স্টেশনের মাঝে বিশেষদের জন্য সক্ষমদের জন্য সংরক্ষিত কামরায় বসা নিয়ে বচসা বাধে। উত্তেজিত আমজাদ সাফরিউদ্দিন (৪৮) নামে এক যাত্রী ডেনিস পিরিস কে ধাক্কা দিয়ে পাশের রেল লাইনে ফেলে দেয়। অন্য যাত্রীরা তাঁকে ধরে ফেলে বান্দ্রা স্টেশনে পুলিশের হাতে তুলে দিলে রেল পুলিশ তাঁকে গ্রেফতার করে।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*