Nepal Disaster : রাজ্যের পর্যটক সহ অন্যদের জন্য উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, চালু হেল্পলাইন

Spread the love

রোজদিন ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হড়পা বানে বিধ্বস্ত নেপালের ঘটনায় মর্মাহত। এই রাজ্য থেকে নেপালে যাওয়া পর্যটক, কর্মসূত্র, ব্যবসার কাজে যাওয়া মানুষ জনের খোঁজ না পাওয়ায় গভীর উদ্বেগ ব্যাক্ত করেছেন।।তাঁদের খোঁজে রাজ্য সরকার নিরলস চেষ্টা চালাচ্ছেন বলে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস, নেপালের প্রশাসনিক মহলের সঙ্গে অবিরাম যোগাযোগ রেখে রাজ্য সরকার পরিস্থিতি র ওপর নিবিড় ভাবে নজর রাখছে।
রাজ্যের কতজন বাসিন্দা নিখোঁজ তা অবিরত পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী জানান। তাঁদের দ্রুত সহায়তা র জন্য ক্রমাগত সঠিক তথ্য যাচাই করা হচ্ছে। তিনি এই ভয়াবহ দুর্যোগে সকলের কুশল কামনা করেন।
নেপালের এই ভয়াবহ দুর্যোগে নিহত দের পরিবারকে সমবেদনা জানান।
কলকাতার ভবানী ভবনে একটি কন্ট্রোল রুম চালু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর নম্বর হোল –  03324793311/ +919147890181

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*