রোজদিন ডেস্ক: ফের ররক্তাক্ত হোল মণিপুর। বৃহস্পতিবার অজ্ঞাতনামা দুষ্কৃতিরা চার জনকে গুলি করে হত্যা করে। একজন তাদের আক্রমণে একজন আহত হয়েছেন। তাঁরা সকলেই নাগা সম্প্রদায়ের।।
মাকুই গ্রাম থেকে নাগা অধ্যুষিত সেনাপতি যাওয়ার পথে তাঁরা আক্রান্ত হন।
এই হত্যাকান্ডে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে নাগাদের একটি সংগঠন সেনাপতি তে দোকান পাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখার ডাক দেয়।
মণিপুর সরকার যখন নাগা, কুকিদের মধ্যে শান্তি স্থাপনের প্রয়াস নিচ্ছে, আন্ত:রাজ্য বাস চলাচল শুরু হয়েছে, তখন এই হত্যাকান্ডে উত্তেজনা দেখা দিয়েছে।
মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাজ্য সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
এই হাড়হিম হত্যাকান্ডে জড়িত দের খুঁজে বার করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে প্রশাসন।

Be the first to comment