TMC একমাত্র আশ্রয়, দাবি মমতা ব্যানার্জির

Spread the love

রোজদিন ডেস্ক  :

তাঁদের তৃণমূলই একমাত্র আশ্রয়, মায়ের আঁচল বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দৃঢ়ভাবে ঘোষণা করেন। ক্যাথিড্রাল রোডে দলের ছাত্র পরিষদের সমাবেশে তীব্র কন্ঠে রাজ্য সরকার, পুলিশের নিন্দা করেন তিনি। বিজেপি, রাজ্য সরকার কে নিশানা করে বলেন,গায়ের জোরে সব কিছু হয় না। নাম না করে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন, দুরাচারী, স্বৈরাচারী, ভাইরাস, যেখানে যায় সব শেষ করে।

কেন তাঁদের গণতান্ত্রিক কর্মসূচি করতে গেলে বারবার আদালতের অনুমতি নিতে হবে প্রশ্ন তোলেন। তাঁর আমলে পুলিশ মানবিক ছিল বলে দাবি করেন।

নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষে বিঁধে বলেন,এখান কার পুলিশে ভরসা নেই, তাই শুধু কেন্দ্রের পুলিশ আনছেন!

তাঁর বিরুদ্ধে বিধানসভার গ্রন্থাগারের বই ফেরত না দেওয়ার অভিযোগ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছেন!! এবার তাঁর ভান্ডার খুলবেন বলে হুঁশিয়ারি দেন। বলেন, তাঁর আমলে মন্ত্রী ছিলেন উনি, কি করেছেন সব জানা আছে। ৪০ টা গাড়ি নিয়ে উনি ঘুরছেন! স্বাধীনতা দিবসে হাফ হাতা পাঞ্জাবি পরা নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন,শালীনতা জানে না৷

তাঁকে কোন সাহসে হুঁশিয়ারি দেওয়া হয় প্রশ্ন তোলেন।

রাজ্য সরকার কে তোলাবাজির, সিন্ডিকেটের সরকার বলে তোপ দাগেন।

তাঁর পুরো বক্তব্যই বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র বিদ্বেষে ঠাসা ছিল।

নিজের পুরানো মেজাজে মমতা ব্যানার্জি বলেন, তাঁকে ধমকে চমকে লাভ নেই, এমন করলে তিনি আরও ফুঁসে উঠবেন। তাঁর দল আবার ক্ষমতায় আসছে বলে দাবি করেন। দিল্লির সরকার ও বিদায় নেবে। পুলিশকে দিয়ে রাজ্যের বিজেপি সরকার সন্ত্রাস চালাচ্ছে বলে জানান। তাঁর বাড়ির সামনে রাতে মদ্যপদের পাঠিয়ে গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। বিজেপি রামমন্দির, পানিহাটির মন্দিরে প্রণামী চুরি করছে বলে তোপ দাগেন।

উপস্থিত কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বিজেপি, রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহবান জানান।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*