রোজদিন ডেস্ক : রাজ্যের শিক্ষাঙ্গন কে কলুষযুক্ত করার ডাক দিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। শুক্রবার মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিশিষ্ট নেতারা শিক্ষায় গৈরিকিকরণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন।
প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মত দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় কে কলুষিত করার বিরুদ্ধে প্রয়োজনে পথে নেমে আন্দোলনের কথা বলেন। প্রাক্তন সরকারকে দূষে তিনি বলেন,একদল দুর্নীতি গ্রস্ত মানুষ শিক্ষা চুরি করে কোটি কোটি টাকা আয় করেছেন, এ জিনিস আর হতে পারে না।
বিশিষ্ট নেত্রী দীপা দাস মুন্সি ও ছাত্র পরিষদ কে পথে নেমে লরাই এর আহবান জানান। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বিজেপি কে বিঁধে ক্ষোভের সঙ্গে বলেন,ওখানে যেভাবে প্রতীক ফলক ভাঙা হয়েছে তা লজ্জাজনক। এই ক্ষত কোনদিন মোছার নয়।
ছাত্র পরিষদের সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী বিজেপি কে নিশানা করে বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে হিংসা বিদ্বেষের রাজনীতি ছড়ানোর চেষ্টা চলছে। তাঁরা তা রুখে দেবেন। ছাত্র সমাজে তাঁরা বিভেদ না, সৌভ্রাতৃত্ব চান।
সমাবেশে কুমুদ ভভট্টাচার্য , শুভঙ্কর সরকার, ঈশা খান চৌধুরী প্রমুখ বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
সকলেই শিক্ষায় গৈরিকিকরণের প্রয়াসের বিরুদ্ধে সোচ্চার হন।

Be the first to comment