KOLKATA FIRING: রাতের কলকাতায় ফের শুটআউট, জখম এক, পলাতক অভিযুক্ত

Spread the love

প্রতিবেদন: পালাবদলের পরও ফের প্রশ্নের মুখে শহরের আইনশৃঙ্খলা। রাতের কলকাতায় ফের এলোপাথারি গুলি (KOLKATA FIRING)। গুলিবিদ্ধ হয়ে জখম হলেন একজন। মূল অভিযুক্ত পলাতক। আরও অভিযোগ, গুলি চালানোর আগে অভিযুক্ত ফেসবুকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছিল। গুলিবিদ্ধ ব্যাক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেশি রাতে নর্থ পোর্ট থানা এলাকার মন্ডল স্ট্রিটের ঘটনা। প্রাথমিক ভাবে এটা পারিবারিক বিবাদের জেরে ঘটেছে বলেই পুলিশের অনুমান। কারণ, ঘটনায় জখম সন্তোষ চৌধুরী ও অভিযুক্ত কার্তিক সোনকার পরস্পরের আত্মীয়। অভিযোগ, এর আগেও একাধিকবার সন্তোষকে হুমকি দিয়েছিল কার্তিক। পরিবারের সদস্যদের দাবি, বোনের সঙ্গে ঝামেলার কারণে সন্তোষের উপরে হামলা চালায় কার্তিক। শনিবার রাতে নর্থ পোর্ট এলাকার পাথুরিয়া ঘাটে প্রথমে দুজনে আসে। পরপর কয়েক রাউন্ড গুলি চালায় কার্তিক। এলাকা ফাঁকা হয়ে যেতেই সন্তোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে কার্তিক। এমনইই অভিযোগ। সন্তোষের পেটে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখনই অভিযুক্ত একটি স্কুটিতে চেপে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে নর্থ পোর্ট থানার পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*