Couple Death – আউশগ্রামে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক:  সকাল থেকে ই দম্পতি কলহে মত্ত ছিলেন। বেলা গড়াতে তা আরও বড় আকার নেয়। তিন সন্তান কে খেলা করতে বাড়ির বাইরে পাঠিয়ে দেন তাঁরা।খেলার পর বাড়ি এসে আর মা বাবাকে জীবিত দেখেনি তারা। তাদের আর্তনাদে প্রতিবেশী রা এসে দেখেন স্বামী স্ত্রী দুজনেই আর বেঁচে নেই। ম র্মন্তুদ এই ঘটনা বর্ধমানের আউশগ্রামের। আদিবাসী দম্পতি সুকুল মাড্ডি ও সরস্বতী মাড্ডি আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। স্থানীয় সূত্রের খবর, বছর চোদ্দ আগে বিয়ে হয় তাঁদের। দুই ছেলে, এক মেয়ে নিয়ে সংসার। সুকুলের মদ্যপান নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। রাগ করে মাঝে মাঝে ই মা বাভার বাড়ি চলে যেতেন সরস্বতী। দিন কয়েক আগে ফেরেন। বৃহস্পতিবার সকাল থেকে ফের দম্পতি কলহে জড়ান। নাবালক সন্তানরা বাড়ি ফিরে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখে শিউরে ওঠে। পুলিশ আসে। বেশ কিছুক্ষণ খোঁজার পর নীচের একটি ঘর থেকে অচেতন সরস্বতী কে উদ্ধার করে পুলিশ। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। সুকুলের মা, তিন সন্তান এতে স্তম্ভিত, বাকরুদ্ধ।
কেন দম্পতি এই চরম পথ নিলেন কেউ বুঝতে পারছেন না। পুলিশ তদন্ত করছে।
হতবাক প্রতিবেশী রা ও। এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*