রোজদিন ডেস্ক: তাঁর মাথায় দাদা দের হাত!! তাই প্রতিবাদী দলিত কন্যা নিশুর বাবা সঞ্জয়কে যন্তর মন্তরে আন্দোলনের সময় মাথা ফাটিয়ে দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয় নি। স্বঘোষিত” হিন্দু বীর” স্বতন্ত্র ভরদ্বাজ নিজেই সগর্বে এই সব জানিয়েছেন। সমাজ মাধ্যমে তাঁর সেই দম্ভের পডকাস্ট ছড়িয়ে পড়তেই আলোড়িত হয় রাজনৈতিক মহল। সিজেপি নেতা সৌরভ দাস এর তীব্র নিন্দা করে অবিলম্বে স্বতন্ত্র ভরদ্বাজকে গ্রেফতারের দাবি করেন। নাহলে আন্দোলনের হুঁশিয়ারি দেন। শুক্রবার পার্লামেন্ট স্ট্রীট থানার সাননে অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের সঙ্গে চন্দ্রশেখর আজাদ, পাপ্পু যাদব ও এতে সামিল হন।
গুরুতর আহত সঞ্জয়ের নাবালক কন্যা নিশু ও বিচারের দাবি তে সরব হন। যে রাজনীতিক রা তাকে সমর্থন করেছেন, তাঁদের প্রশংসা করে তিনি এই ঘটনা নিয়ে রাজনীতি না করার ও আর্জি জানান।
ঘরে বাইরে চাপের মুখে পুলিশ শুক্রবার স্বতন্ত্র ভরদ্বাজ কে গ্রেফতার করলে নিশু জানান, এটি জয়ের প্রথম ধাপ। তাঁরা ওঁকে গ্রেফতারের জন্য ৭২ ঘন্টা সময় দিয়েছিলেন।
সুত্রের খবর, ধৃত স্বতন্ত্র প্রকাশ্যেই দাবি করেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান, বিধায়ক কপিল মিশ্রর স্নেহধন্য। প্রধানমন্ত্রী তাঁর বড় ভাই এর মত। পুলিশ তাঁর বিরুদ্ধে কোন ব্যবস্থা ই নিতে পারবে না বলে সগর্বে ঘোষণা ও করেন।
সিজেপি র দলিত প্রতিবাদী মুখ সঞ্জয়ের মাথার খুলি তিনি ফাটিয়ে দিয়েছিলেন বলে সগর্বে জানিয়েছিলেন এই হিন্দু বীর!
নিজেই বলেছিলেন, ওঁর মাথায় ষাট টি সেলাই দরকার ছিল।।ওঁর মেয়ে থানার সামনে সঞ্জয়ের বিচার না হলে আত্মঘাতী হওয়ার হুঁশিয়ারি ও দেয়। কিন্তু এই সবেও পুলিশ তাঁকে ছুঁতে ও পারবে না বলে জানান কট্টর হিন্দু বীর স্বতন্ত্র ভরদ্বাজ।
এই ঘটনা সামনে আসতে পুলিশ নড়ে চড়ে বসে তাঁকে গ্রেফতার করেন। সঞ্জয় কন্যা নিশু জানান, ধৃত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে। তাঁর পুলিশ, আইনি ব্যবস্থা র ওপর আস্থা আছে বলে তিনি জানান।

Be the first to comment