রোজদিন ডেস্ক: নেপালে রাজ্যের বত্রিশ পর্যটকের এখন অবধি কোন খোঁজ মেলেনি। পরিজন দের আশা তাঁরা নিরাপদে ফিরবেন৷ নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন অবধি মৃতের সংখ্যা প্রায় তেরোশো। এর মধ্যে বত্রিশ জন শিশু, আড়াইশো মহিলা, চারশো সাতাশ জন পুরুষ আছেন। পাঁচশো বত্রিশ জনের দেহাংশ মিলেছে। নিখোঁজ আছেন ৪৭৯৮ জন। এর মধ্যে ২৩৬৯, জন পুরুষ, বাকিরা মহিলা।
১০৫৫ জন বিদেশি সহ ৮১৯৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১১৪৩ জন মৃতর ডি এন এ সংগ্রহ করা হয়েছে।
এখনও নেপালে মৃত্যু মিছিল অব্যাহত। দুর্গত এলাকায় শ্মশানের নীরবতা। উদ্ধার কাজ চলছে।

Be the first to comment