Bihar Protest, Rahul Gandhi তোপ প্রধানমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রীকে

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিহারে পড়ুয়া, তরুণদের স্বপ্ন খানখান হয়ে গেছে। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী (Bihar Protest, Rahul Gandhi) রবিবার প্রধানমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রীকে তোপ দেগে  বলেন, ওঁদের আন্দোলনে আহত হওয়ার ক্ষত সারবে, কিন্তু ভেঙে যাওয়া স্বপ্ন আর জোড়া দেওয়া যাবে কি?
সম্প্রতি বিহারের আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তাঁদের ভয়াবহ পুলিশি অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে বলে রাহুল গান্ধী জানান। এই পড়ুয়ারা কি অপরাধ করেছিলেন বলে সমাজ মাধ্যমে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। তাঁরা শুধুমাত্র শিক্ষা, চাকরি ও দায়বদ্ধতার দাবি করেছিলেন। একজন পড়ুয়াকে এ কে ৪৭ দিয়ে মারা হয় বলে অভিযোগ।
ওঁরা কেউ অপরাধী না, গরিব ঘরের মানুষ, যাঁরা পড়াশোনা করে জীবলে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন বলে তিনি জানান।
উল্লেখ্য, সম্প্রতি বিহারে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশি দমন পীড়নের অভিযোগে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*