প্রতিবেদন: সোমবার সকাল থেকেই শহর কলকাতা থেকে রাজধানী দিল্লি, অভিযানে নেমে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED RAID)। দিল্লির তৃণমূল কংগ্রেসের দফতরে হাজির হয়েছেন হয়েছেন ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, নয়াদিল্লির ৬১ নম্বর সাউথ অ্যাভিনিউ ঠিকানায় থাকা দফতরে ইডি তল্লাশি চালাচ্ছে। এই বাংলোটি তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের নামে বরাদ্দ। এই বাড়িটিই তৃণমূলের পার্টি অফিস হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। বাংলোর বাইরে দলের সাইন বোর্ড, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। তবে এদিন সকালে ওই দফতরে ইডির দল যখন পৌঁছায় তখন তা বন্ধ ছিল। পরে কর্মীরা এসে অফিস খুলে দেন।
এর পাশাপাশি এদিন একযোগে কলকাতাতেও তল্লাশি চালাচ্ছে ইডি। পার্ক সার্কাসের দরগা রোডে সাংসদ নাদিমূল হক পরিচালিত একটি সংবাদপত্র অফিসেও হানা দিয়েছে ইডি। ওই সংবাদপত্রের অফিসে এখনও তল্লাশি চলছে। তবে ঠিক কী কারণে এই তল্লাশি, তা নিয়ে ইডির তরফে বিস্তারিত কিছু বলা হয়নি।

Be the first to comment