After Six Years, লিপুলেখ পাসে ভারত -তিব্বত সীমান্তে বাণিজ্য শুরু

Spread the love

রোজদিন ডেস্ক :

দীর্ঘ ছয় বছর পর ভারত – তিব্বত সীমান্তের লিপুলেখ পাসে বাণিজ্য শুরু হোল। গতকাল ১৭ জনের বাণিজ্য প্রতিনিধি দল উত্তরাখন্ডের পিথোরাগড় জেলা দিয়ে তিব্বতের তাকলাকোটে গেছেন। নয়জন ব্যবসায়ী ও আট জন সহায়কের এই দল বিভিন্ন জিনিসপত্র নিয়ে ওখানে রওনা দেন। সতের হাজার ফুট উচ্চতার এই লিপুলেখ পাস দিয়ে ভারতের সঙ্গে তিব্বতের বাণিজ্যিক লেনদেন চলতো।

এর আগে গত ৩১ জুলাই কুড়ি জন এই পথে তাকলাকোট পৌঁছে ছিলেন,কিন্তু অনুমতি আসতে দেরি হওয়ায় তাঁরা ফিরে আসেন।

এবার চিনা সরকারের অনুমতি নিয়ে তাঁরা গেছেন বলে সূত্রের খবর।

লিপুলেখ পাস দিয়ে ভারতের পক্ষে চা,গুড়,মশলা, কসমেটিক সহ নানা গার্হস্থ্য সরঞ্জাম পাঠানো হয়। ওখান থেকে পশমিনা, উল,জুতো,পোশাক ইত্যাদি আমদানি করা হয়।

কোভিডের পর দীর্ঘদিন এই বাণিজ্য বন্ধ ছিল। ফের তা চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী মহল খুশি।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*