DILIP GHOSH: ৪০ হাজার গ্রামে ৪০ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: পরিবেশ রক্ষা ও সবুজায়নে জোর। রাজ্যের ৪০ হাজার গ্রামে ৪০ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে পঞ্চায়েত দপ্তর। এই প্রকল্প বাস্তবায়নে বন দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি হয়েছে। এই প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানান, ১২৫ দিনের কাজের শ্রমিকদের এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে। গাছ লাগানো ও পরিচর্যার জন্য তাঁরা পারিশ্রমিকও পাবেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, রাজ্যে বেআইনিভাবে গাছ কাটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কোথাও এই অভিযোগ পেলেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। শুধু বৃক্ষরোপণ নয়, হাতির হানা রুখতেও বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রীর বক্তব্য, বিভিন্ন এলাকায় হাতির দল লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা বাড়ছে। তা রুখতে গাছ লাগানোর পাশাপাশি বড় নালা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিন রাজ্য জুড়ে রেস্তরাঁ ও হোটেলগুলির বিরুদ্ধে চলা অভিযানের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বৈধ কাগজপত্র ছাড়া কোনও রেস্তরাঁ বা হোটেল চলতে দেওয়া হবে না। রাজ্যজুড়ে প্রশাসনের অভিযান যেমন চলছে, আগামীদিনেও তা একইভাবে অব্যাহত থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*