KOLKATA HOTEL & GUEST HOUSE: কলকাতার ৯১৯টি গেস্ট হাউজের লাইসেন্স সাসপেন্ড, বন্ধ করার নির্দেশ পুরসভার

Spread the love

প্রতিবেদন: কয়েকদিন আগে মধ্য কলকাতার নিউ মার্কেটের (New Market) কাছে মির্জা গালিব স্ট্রিটে হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। এরপরই তৎপর হয় পুলিশ, প্রশাসন ও পুরসভা। শুরু হয় অভিযান। তখনই দেখা কলকাতার বড় সংখ্যক হোটেল অথবা গেস্ট হাউজে (KOLKATA HOTEL & GUEST HOUSE) নেই কোনও অগ্নি সুরক্ষা, নেই কোনও নিয়ম কানুনের বালাই। এরপরই শহরের ৯১৯ হোটেল ও গেস্ট হাউসের লাইসেন্স সাসপেন্ড করল প্রশাসন। সেই সঙ্গে আপাতত ওই হোটেল ও গেস্ট হাউজগুলিকে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। গত অগাস্ট মাসে নিউ মার্কেট সংলগ্ন শিখা ইন হোটেলে আগুন লাগে। ৮০ জন আবাসিককে উদ্ধার করা গেলেও ৯ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সেই কমিটি শহরের মোট ৯৬২টি হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালায়। তাঁদের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এর মধ্যে ৯১৯টি হোটেল ও গেস্ট হাউজে অগ্নিসুরক্ষা বিধি মানা হচ্ছে না। তারপরই এগুলির লাইসেন্স সাসপেন্ড করে বন্ধের নির্দেশ দিল প্রশাসন। এই ঘটনার পর দমকলের প্রধান সচিব পদেও পরিবর্তন করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন ওঙ্কার সিং মিনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*