জনতার দরবারে জমি দখলের অভিযোগ নিয়ে বাউল সম্রাট পূর্ণদাস বাউল

Spread the love

রোজদিন ডেস্ক :
বোলপুরে তাঁর জমি দখল নিয়ে দীর্ঘদিন সরব বাউল সম্রাট পূর্ণদাস বাউল। অভিযোগের তির তৃণমূলের দিকে। এবার সেই জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে এলেন বাউল সম্রাট পুর্ণদাস বাউল। মুখ্যমন্ত্রী তাঁকে এই জমি দখলমুক্ত করার ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। এতে অনেকটাই আশ্বস্ত হয়েছেন তাঁরা। বাউল সম্রাটের পুত্র দিব্যেন্দু দাস জানান, মুখ্যমন্ত্রীর আশ্বাস মেলায় তাঁরা জমি ফিরে পাওয়ায় আশাবাদী।

সূত্রের খবর, বীরভূমের ইলামবাজারের কামারপাড়ায় তাঁদের প্রায় চার বিঘা জমি সুকুল টুডু দখল করে রেখেছেন৷ মূলত অনুব্রত মন্ডলের মদতেই তা হয়েছে। বারবার চেষ্টা করেও তাঁরা তা পান নি।
এবার নতুন সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে সেই আবেদন নিয়ে আজ আসেন তাঁরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী তাঁদের সামনেই জেলাশাসক কে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এবার কবে তা হবে সেই দিকে তাকিয়ে বাউল সম্রাট ও তাঁর পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*