- আজ বুধবার দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত ‘গেরুয়া সম্মান যাত্রা’ অনুষ্ঠিত হবে। এই মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- সাম্প্রতিককালে গেরুয়া শব্দের ব্যবহার নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। এই আবহে আজকের মিছিল।
- জমি দখলের অভিযোগ নিয়ে বুধবার সকালে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে বাউল সম্রাট পুর্ণদাস বাউল।
- প্রখ্যাত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার স্মৃতি রক্ষায় মুখ্যমন্ত্রীকে আর্জি জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
- ব্রিটেনে ঢালাও বিমান বাতিল, দুর্ভোগে লক্ষাধিক বিমান যাত্রী।
- বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে শপথ নিলেন কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি।
- নিয়ম কানুনের বালাই নেই, নেই অগ্নি সুরক্ষাও, কলকাতার ৯১৯টি হোটেল ও গেস্ট হাউজের লাইসেন্স সাসপেন্ড, বন্ধ করার নির্দেশ প্রশাসনের।
- আগামী সপ্তাহে ১৫ সেপ্টেম্বর রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
- দু’দিন ধরে এই রাজ্যে সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। সঙ্গে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষও।
- হাওড়ায় চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নাম রাজ কুমার চৌহান, বয়স (৪৩)। তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা।
- অভিযোগ পেয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শুভজিৎ প্যাটেল ও সুমিত পাসওয়ান। লিলুয়া থানা এলাকার ঘটনা।
- সেজে উঠবে প্যারিসের আদলে, পর্যটন দফতরের উদ্যোগে চন্দননগরে তিনদিনের ফরাসি উৎসব।

Be the first to comment