Jadavpur University, অপসারিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, আজ মিছিলে মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক : 

আজ বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পদযাত্রা করবেন যাদবপুরে। এর আগে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম আলি বক্স কে অপসারিত করা হোল। সরানো হয়েছে অস্থায়ী ফিনান্স অফিসার শিলাদিত্য চ্যাটার্জিকেও। গত এপ্রিলে তাঁদের দুজনকেই এই পদে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। যা নিয়ে শিক্ষকদের একাংশ প্রতিবাদ জানিয়েছিলেন৷ আজ রেজিস্ট্রার পদে ইতিহাসের অধ্যাপক দেবজিৎ দত্ত ও ফিনান্স অফিসার পদে কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ ব্যানার্জিকে অস্থায়ী ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত তাঁরা ছয় মাসের জন্য এই দায়িত্ব পেলেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক সংগঠন আবুটার নেতা গৌতম মাইতি জানান, তাঁরা রাজ্যপাল তথা আচার্য, মুখ্যমন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রীকে এই নিয়োগ বেআইনি বলে জানিয়েছিলেন৷ অন্যায় ভাবে এই সব কাজ চলছিল।

সূত্রের খবর, আজ রেজিস্ট্রার, ফিনান্স অফিসার পদে দুজনের নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়। উচ্চ শিক্ষা দফতর তা পাঠিয়েছে। রাজ্যপাল তথা আচার্য দুটি পদেই অস্থায়ী ভাবে এই নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন

অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই বিশ্ববিদ্যালয়ের সামনে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা৷ এই উপলক্ষে ওখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ যান চলাচল ও নিয়ন্ত্রিত করা হচ্ছে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*