রোজদিন ডেস্ক :
প্রযুক্তিগত সমস্যার জন্য ব্রিটেনে বিমান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। বিপুল সংখ্যক উড়ান বাতিল হওয়ায় (Flight Cancel in Britain) লক্ষ লক্ষ বিমান যাত্রী সমস্যায় পড়েছেন। মঙ্গলবার এই বিভ্রাটের ফলে হিথরো সহ ব্রিটেনের সব বিমানবন্দরেই তুমুল সমস্যা দেখা দেয়। আয়ারল্যান্ডের বিমানবন্দরে ও বহু উড়ান বাতিল হয়েছে।
যাত্রীদের অনেকে এই সব নিয়ে পর্যাপ্ত তথ্য না মেলার অভিযোগ করেছেন৷ সমাজমাধ্যমে নিজেদের অসুবিধার কথা জানাচ্ছেন৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানা যায়।
এই বিমান বিভ্রাটের ফলে ভারত সহ অন্য বহু দেশের যাত্রীরা ও সমস্যায় পড়েছেন।

Be the first to comment