STATE HUMAN RIGHTS COMMISSION: ঘরছাড়া তৃণমূল নেতা, কর্মীদের ঘরে ফেরান, আর্জি নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে তৃণমূল

Spread the love

প্রতিবেদন: STATE HUMAN RIGHTS COMMISSION : বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে রাজ্য জুড়ে বেছে বেছে তৃণমূল নেতা, কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। গত চার মাস ধরে তারা চরম অত্যাচারের শিকার। হাজার হাজার কর্মী, সমর্থক ঘরছাড়া, কারও ভাঙা পড়েছে ঘরবাড়ি, কারও দোকান। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাও বাদ যায়নি। রাজ্যে এরই মধ্যে বারুইপুর, হালিশহর ও বাকড়াহাটে তিন তিনটি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এভাবেই বারবার লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। এর আগেই রাজ্য মানবাধিকার কমিশনে এই অভিযোগ জানিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এদিন ফের কমিশনে অভিযোগ জানাল তারা। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশকে অবিলম্বে ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দিল কমিশন। সেই সঙ্গে হেফাজতে মৃত্যু নিয়ে পুলিশ, প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন।
বুধবার দুপুরে রাজ্য মানবাধিক কমিশনের দফতরে গিয়ে কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তৃণমূলের তিন প্রতিনিধি। এই দলে ছিলেন বিধায়ক কুণাল ঘোষ, তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায় ও রত্না শূর। কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, আমরা আগেও কমিশনে অভিযোগ জানিয়েছিলাম। আজও একপ্রস্থ শুনানি হল। এদিন আমরা কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের হাতে যারা ঘরছাড়া, যাদের বাড়িঘর, দোকানপাট ভাঙা হয়েছে, অথবা যারা কাজে যেতে পারছেন না, এলাকাভিত্তিক সেই সব তৃণমূল কর্মীদের নামের তালিকা আমরা দলের তরফে কমিশনের হাতে তুলে দিয়েছি। আমাদের অভিযোগের ভিত্তিতে কমিশন পুলিশ, প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে। যারা ঘর ছাড়তে বাধ্য হয়েছেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ঘরে ফিরিয়ে দিতেই হবে। কমিশনার পুলিশকে এর জন্য নির্দেশও দিয়েছেন। শুধু নির্দেশ দেওয়াই নয়, ডিজি ও সিপিকেও কমিশনকে রিপোর্ট দিয়ে জানাতে হবে যে মানবাধিক লঙ্ঘন ঠেকাতে তারা কি কি ব্যবস্থা নিয়েছেন। হেফাজতে মৃত্যু নিয়েও এদিন কমিশনে অভিযোগ জানান তারা। অভিযোগ উঠতেই কমিশন পুলিশের কাছে এর রিপোর্ট চেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*