রোজদিন ডেস্ক :
পুজোর আগে ফের ভোটের দামামা বেজেছে রাজ্যে। আগামী ৬ অক্টোবর দুই বিধান সভা কেন্দ্র রেজিনগর (Rajinagar) ও নন্দীগ্রামে (Nandigram) উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ রেজিনগর কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির (এ জে ইউ পি) পক্ষে গোলাম নবি আজাদ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি এই দলের প্রতিষ্ঠাতা বিধায়ক হুমায়ুন কবীরের পুত্র। তাঁর ছেড়ে দেওয়া আসনেই এবার তাঁর তরুণ পুত্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ পুত্রের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় হুমায়ুন কবীর ও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিধান সভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন। তিনি ভবানীপুর কেন্দ্রটি রেখে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেন।
হুমায়ুন কবীর আগেই জানান, রেজিনগরে তিনি মুসলিম প্রার্থী দেবেন। আর নন্দীগ্রামে বিজেপি ভাল ভাবেই জিতবে বলে মন্তব্য করেন। তাঁর পুত্র যে রেজিনগরে প্রার্থী হবেন তা ও নিশ্চিতই ছিল।
তৃণমূলের দুই শিবির, কংগ্রেস, বামফ্রন্টের পক্ষে এখনও প্রার্থীর নাম জানা যায়নি।

Be the first to comment