Daughter Missing, জনতার দরবারে এলেন মা বাবা, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
তাঁদের তরুণী কন্যা অমৃতা সিংহ (২৪) গত ছয় মাস ধরে নিখোঁজ। উদ্বিগ্ন বাবা মেয়ের খোঁজে পথে পথে ঘুরছেন। বুকের প্ল্যাকার্ডে মেয়ের ছবি, যেখান থেকেই কোন খবর আসে, অশক্ত শরীর, মন নিয়ে ছুটে যান। এখনও মেলেনি মেয়ের খোঁজ। আজ মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হারানো মেয়ের সন্ধানে আসেন দম্পতি। আশা, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই তাঁদের মেয়েকে খুঁজে দেবেন। অসহায় মা বাবার আকুল আর্তিতে বিচলিত মুখ্যমন্ত্রীও। তিনি সব রকম ভাবে চেষ্টা করবেন বলে জানান।
সূত্রের খবর, বীরভূমের বাসিন্দা অমৃতা সিংহ গত ১৩ মার্চ দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সিউড়ি থেকে রাজগ্রামের বাসে উঠেছিলেন, এরপর তাঁর আর কোন খোঁজ পাওয়া যায়নি।
অমৃতা র বাবা জানান, ওই সময়ে পরিবার অনেক অসময়ের মধ্যে ছিল। তিনি নিজে অসুস্থ ছিলেন। হৃদযন্ত্রে স্টেন্ট বসাতে হয়। তাঁর দাদা মারা যান। সব মিলিয়ে মানসিক ভাবে চরম উদ্বেগের মধ্যে ছিল অমৃতাও। কিছু কাজ করার তাগিদে অস্থির হয়ে উঠেছিল। বলতে গেলে এক পোশাকেই বেরিয়ে যায়। সঙ্গে সামান্য টাকা ছাড়া কিছুই নেয়নি।।সেই থেকে মেয়ের জন্য দিন রাত এক করে খোঁজ করে যাচ্ছেন তিনি। এবার মুখ্যমন্ত্রী তাঁর কন্যার খোঁজ দিতে পারবেন, এই আশা করছেন। পুলিশও এখন অবধি কোন খোঁজ দিতে পারেনি বলে তাঁরা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*