Murder In Jharkhand ! গ্রেফতার কলকাতার পুলিশ সার্জেন্ট, সিভিক ভলান্টিয়ার

Spread the love

রোজদিন ডেস্ক : 
ঝাড়খন্ডে গত আগস্ট মাসে খুন (Murder In Jharkhand) হয়েছিলেন ব্যবসায়ী নিখার সবলোক! গত ২৪ আগস্ট চান্ডিল থানা এলাকায় জাতীয় সড়কের কাছে একটি হোটেলের সামনে নয় টি গুলি ঝাঁঝরা করে দিয়েছিল তাঁকে। সেই খুনের তদন্তে নেমে ঝাড়খণ্ড পুলিশ গ্রেফতার করলো কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট ও মহিলা সিভিক ভলান্টিয়ার কে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।
সূত্রের খবর, ঝাড়খন্ডের ব্যবসায়ী খুনের তদন্তে নেমে ওই রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড থেকে ৬ জন কে গ্রেফতার করে। এদের মধ্যে পেশাদার খুনী ও আছে। তাদের ই একজনের সঙ্গে কলকাতা পুলিশের বেলেঘাটা ট্রাফিক গার্ডের সার্জেন্ট অয়ন গুপ্ত ও সিভিক ভলান্টিয়ার টুইঙ্কল দাসের সঙ্গে যোগাযোগের সন্ধান পায় ঝাড়খণ্ড পুলিশ। গতকাল তাঁদের লালবাজারে দীর্ঘ জেরা করে ঝাড়খণ্ড পুলিশ। আজ তাঁদের গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় বহু প্রশ্ন এড়িয়ে যান তাঁরা দুজন। এরপর তাঁদের দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের নিয়ে ব্যবসায়ী খুনের ঘটনায় ঝাড়খণ্ড পুলিশ আটজন কে গ্রেফতার করলো। ব্যবসায়ীকে হত্যার জন্য পনের লক্ষ টাকা খুনীদের দেওয়া হয়েছিল বলে জানা গেছে৷ হাই প্রোফাইল এই খুনের ঘটনায় ঝাড়খণ্ড পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*