Accident in Maharashtra, দুই ঘটনায় নিহত ১৬, আহত ৯ জন 

Spread the love

রোজদিন ডেস্ক : 

মহারাষ্ট্রে দুই পৃথক পথ দুর্ঘটনায় (Accident in Maharashtra) মর্মান্তিক ভাবে ১৬ জন প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। গতকাল সন্ধ্যা ও আজ ভোরের এই দুই দুর্ঘটনায় আট জন করে ষোল জন প্রাণ হারান। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই জোড়া দুর্ঘটনা ওই রাজ্যের পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

পুলিশ সূত্রে প্রকাশ, প্রথম দুর্ঘটনা হয় গতকাল সন্ধ্যায় নান্দের -ভোকার হাই ওয়েতে। ট্রাক ও একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভাকার গ্রামের কাছে আটজন নিহত ও নয় জন গুরুতর আহত হন।

এর রেশ না মিলতেই আজ ভোরে জাতীয় সড়কে লাখনিতালুকায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে তিন শিশু সহ আট জনের মৃত্যু হয়। নাগপুর যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনা হয়েছে।  দুটি ক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। কি করে রাজ্যের দুই জায়গায় এমন প্রাণঘাতী দুর্ঘটনা হোল পুলিশ খতিয়ে দেখছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*