রোজদিন ডেস্ক :
শালবনি জমি কান্ড সহ দুর্নীতির দায়ে ধৃত সাংসদ অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায়ের আটদিন সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সূত্রের খবর, প্রথমে মুখ না খুললেও এবার তিনি সাড়া দিচ্ছেন। তাঁর কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সিআইডি পেয়েছে, আরও পাবে বলে আশা করছে। যেভাবে শালবনির সরকারি জমি বিক্রি হয়েছে, এতে তাজ্জব হয়ে গেছেন গোয়েন্দারাও। এই ছাড়া আর কত দুর্নীতি হয়েছে, তার নেপথ্যে কে বা কারা মদত দিয়েছে, এই সবও তাঁরা খুঁজে বার করার চেষ্টা করছেন বলে প্রকাশ।
সাংসদ অভিষেক ব্যানার্জি এখন আমেরিকায়৷ চলতি মাসের শেষের দিকে তিনি ফিরতে পারেন। তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়-কে তাঁর কালিঘাটের বাড়ি থেকেই গ্রেফতার করেছে এসটিএফ ও সিআইডি৷ তিনি ফিরলে ফের সিআইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment