Before Durga puja- রাজ্যে মদের দাম বাড়ছে

Spread the love

রোজদিন ডেস্ক: পুজোর আগেই রাজ্যে মদের দাম বাড়ছে। ১ অক্টোবর থেকেই মদের বর্ধিত দাম চালু হবে বলে সূত্রের খবর।
রাজ্যের বেভারেজ নিগম এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে।
আবগারি দফতর সূত্রে প্রকাশ, দেশে তৈরি বিদেশি মদ, দেশি মদ, বিয়ার সহ সব রকমের মদের ই দাম বাড়ছে।
আবগারি ক্ষেত্রে রাজস্ব বৃদ্ধি আগের সরকারের আমলে ও হয়েছে। গত বছর পুজোর সময় এই খাতে রাজ্যের রেকর্ড আয় হয়।সব থেকে বেশি আয় হয়েছিল পুর্ব মেদিনীপুর জেলায়। পুজোর চারদিনে ওই জেলায় মদ বিক্রি থেকে প্রায় ৩৪ কোটি টাকা রাজ্যের আয় হয়।
এবার অষ্টমীর দিন রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। পানশালা গুলিতেও মদ বিক্রি হবে না।
১ অক্টোবর থেকে ই মদের দাম বৃদ্ধি র খবরে মদ্য প্রেমীদের চিন্তাও বেড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*