UNIVERSITY CAMPUS: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের

Spread the love

প্রতিবেদন: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে (University Campus) বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করার আর্জি নিয়ে আগেই একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। অভিযোগ, ক্যাম্পাসে বহিরাগতদের দাপটের জেরে পড়ুয়াদের পড়াশোনা এবং শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। আগামীকাল বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঘুগের ডিভিশন বেঞ্চে। মামলায় যাদবপুর-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার এনিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা হাইকোর্টে বিচারাধীন। সেটিরই দ্রুত শুনানি চেয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বামপন্থী ও এবিভিপি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই মামলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*