- রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামে হাসিরানি রথ ও রেজিনগরে শাখারভ সরকার।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হলেন হাসিরানি রথ। আজ মঙ্গলবারই তিনি।মনোনয়ন জমা দেবেন। সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারীও।
- উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন আগামীকাল বুধবার ১৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই তৃণমূলের দুই শিবির, কংগ্রেস ও বামেরা তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
- ঘাসের ওপর জোড়াফুল প্রতীক কাদের হাতে, আগামীকাল বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুর তিনটেয় শেষ হচ্ছে তৃণমূলের দুই শিবিরকে দেওয়া নির্বাচন কমিশনের সময়সীমা।
- ওই সময়সীমার মধ্যেই জমা দিতে হবে যাবতীয় নথিপত্র। প্রয়োজনে ১৬ ও ১৭ সেপ্টেম্বর ফের শুনানি।
- ২০ সাংসদের পর এবার তৃণমূলের প্রতীকে জেতা ১০ বিধায়কের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।
- সোমবারই এই সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন দলের তরফে ফাইল করেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। চিঠি দেওয়া সত্বেও কেন এখনও ব্যবস্থা নেননি স্পিকার রথীন্দ্র বসু, জানতে চায় তৃণমূল।
- একাধিক চেম্বার, রোগী সেজে সোনারপুরের ভুয়ো অঙ্কোলজিস্টকে পাকড়াও করল পুলিশ। প্রায় সব ডিগ্রিই ভুয়ো, দাবি পুলিশের।
- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের দাপটে বিঘ্নিত হচ্ছে পড়াশোনা এবং শিক্ষার পরিবেশ, এটা রুখতে মামলা দায়ের হাইকোর্টে।
- এক বিয়ে ভাঙার ২২ বছর পর দুই সন্তানকে নিয়ে ফের বিয়ে করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথ (৫২)। গত শনিবার তিনি আইরিশ-অস্ট্রেলীয় ধনকুবের ব্যবসায়ী ও ক্যামেরন ও’রেইলিকে (৬২) বিয়ে করলেন।
- পুজোর পরই বাড়তে পারে বাসের ভাড়া। বলেছেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। ভাড়া বাড়ানোর পক্ষে এবার সওয়াল করলেন আর এক মন্ত্রী দিলীপ ঘোষ।
- দলেরই একাংশের বিরুদ্ধে এবার ফুঁসে উঠলেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। প্রয়োজনে পদত্যাগেরও হুঁশিয়ারি দিলেন বিধায়ক।

Be the first to comment