ED RAID: নজরে চিটফান্ড, বুধবার সাত সকালে শহর কলকাতার একাধিক জায়গায় শুরু ইডির তল্লাশি

Spread the love

প্রতিবেদন: বুধবার সাত সকালে ফের শহর জুড়ে শুরু হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তল্লাশি অভিযান (ED Raid)। এখনও পর্যন্ত যা খবর শহর কলকাতার অন্তত ছ’টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।একটি চিটফান্ড সংক্রান্ত প্রতারণা মামলার সূত্র ধরে ইডির এই তলাশি অভিযান। এদিন সকালে নারকেলডাঙা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির দল। অভিযোগ, ওই ব্যবসায়ী এপিএম নামের একটি চিটফান্ড খুলে বসেছিলেন। সেখান থেকে বিপুল অঙ্কের টাকা তুলে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছিলেন। নারকেলডাঙা ছাড়াও নেতাজিনগর, রবীন্দ্র সরোবর এলাকার আর কয়েকটি ঠিকানায় হানা দিয়েছে ইডি। ইডি সূত্রে আরও জানা গিয়েছে, ওই ব্যবসায়ী ছাড়াও আরও কয়েকজন এই চিটফান্ড কাণ্ডে যুক্ত। তাদের বাড়ি, অফিসেও তল্লাশি চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*