রোজদিন ডেস্ক :
বিধান্সভার বিরোধী নেতা বাছাই নিয়ে অধ্যক্ষর সিদ্ধান্ত কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা চলছে উচ্চ আদালতে। এর ই মাঝে বিষয় টি নিয়ে শীর্ষ আদালতেও গেছে মমতা পন্থী তৃণমূল। কিন্তু সেখানে প্রথমেই ধাক্কা! সাবেক তৃণমূলের বিধায়ক ও প্রথমে বিরোধী নেতা পদের দাবিদার শোভনদেব চ্যাটার্জির নামের বানান আছে, সোহনদেব (Sohandeb!) চ্যাটার্জি। ফলতঃ ঋতব্রত শিবিরের বক্তব্য, এই সোহনদেব কে? তিনি কি শোভনদেব চ্যাটার্জি? না অন্য কেউ?
এর ফলে মামলার শুরুতেই ধাক্কা মমতাপন্থী শিবিরের।
ঋতব্রত শিবিরের মুখপাত্র ঋজু দত্তের দাবি, আদালতের তরফে এই আবেদন পত্রের নথি তে কয়েকটি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এই মামলা মেরিটের ভিত্তিতে খারিজ হয়েছে নাকি শুনানি হয়েছে, কোন তথ্য এই নথিতে নেই। এই মামলা এখন ত্রুটিযুক্ত তালিকার আওতায় আছে বলে জানা যায়।

Be the first to comment