No Cut Money here, জন্মদিনে রাজ্যবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এখন আর কোন কাটমানি নেই (No Cut Money here)। এখানে কোন কাটমানি নেই, “কথা কম কাজ বেশি”-ই হোল বিজেপি সরকাররের মন্ত্র।  আজ নিজের জন্মদিনে রাজ্যবাসী কে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর জন্মদিন উপলক্ষে আজ নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে  “অন্নপূর্ণা দিবস” পালন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেন, এখানে প্রায় দেড় কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে  আজ সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাচ্ছে।  প্রাক্তন সরকারকে কটাক্ষে বিঁধে তিনি বলেন, এর জন্য তাঁদের কোন কাটমানি ও দিতে হচ্ছে না।

তিনি বলেন, মহিলাদের আত্মবিশ্বাস মজবুত করতেই এই অন্নপূর্ণা যোজনা। মাসে তিন হাজার টাকা তাঁদের বড় সম্বল। তাঁরা চান, রাজ্যের মহিলারা সিদ্ধান্ত নিন, এগিয়ে যাওয়ার সাহস অর্জন করুন। রাজ্যে পালাবদলের নেপথ্যে মা-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আজও বলেন প্রধানমন্ত্রী। এখানে বিজেপি সরকারের প্রথম কাজই হোল মহিলাদের উন্নয়ন। এই ভাবনাচিন্তা থেকেই এই যোজনার সূচনা।

অনুষ্ঠানে বহু মহিলা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বাংলায় বেশ কিছু বক্তব্য রাখলে তাঁরা হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান।

এই রাজ্য সহ মহিলাদের জন্য তাঁর সরকার কি কি কাজ করেছে, তারও ফিরিস্তি দেন প্রধানমন্ত্রী। বলেন,  অন্তঃসত্ত্বা, প্রসূতি মায়েদের জন্য মাতৃবন্দনা প্রকল্প, কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করে মেয়েদের শিক্ষা, সুরক্ষা, তাদের  এগিয়ে নিয়ে যাওয়ার জন্য “বেটি  বাঁচাও,বেটি পড়াও” প্রকল্প চলছে। তাদের ভবিষ্যৎ ও শিক্ষার জন্য “সুকন্যা সমৃদ্ধি” যোজনা, উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ, আয়ূষ্মান প্রকল্পে চিকিৎসা ইত্যাদি প্রকল্পর কথা বলেন। মহিলারা যাতে বাড়ির মালিকানা থেকে বঞ্চিত না হন, তাই পিএম আবাস যোজনায় তাঁদের নামও যৌথভাবে দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রাক্তন সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্রের বহু প্রকল্প এখানে করতে দেওয়া হয়নি। রাজ্যের বিজেপি সরকার থেমে থাকা সেই সব যোজনার সুবিধা চালু করছে। রাজ্যের মহিলা ও রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বাংলায় বলেন, “সবাই মিলে গড়বো নতুন বাংলা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*