পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাজ্যে এখন আর কোন কাটমানি নেই। এখানে কোন কাটমানি নেই, “কথা কম কাজ বেশি”-ই হোল বিজেপি সরকাররের মন্ত্র।  আজ নিজের জন্মদিনে রাজ্যবাসীকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘সেবা সংকল্প অভিযান’-এর অধীনে ভাদনগর থেকে বারাণসী পর্যন্ত বাইক র‍্যালির উদ্বোধন করেন।
  3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা, ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদীজিকে শুভ জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও সশ্রদ্ধ প্রণাম।’
  4. প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘অন্নপূর্ণা দিবস’ পালন। করুণাময়ী ময়দান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ‘পিএম আবাস প্রকল্পে বাড়ি মালিক হবেন মহিলারাই। একজন মা-বোনের উপরেও অত্যাচার হলে ছাড়ব না। আমরা কমিশন গড়েছি।’
  5. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে সল্টলেকে বিজেপির রাজ্য অফিসে মোমের মূর্তি উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
  6. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন মন্ত্রী দিলীপ ঘোষ। এ ছাড়াও মেদিনীপুর শহরের বটতলার চক থেকে সাধারণ মানুষের হাতে মাটির প্রদীপ তুলে দেন মন্ত্রী। প্রত্যেকে যাতে সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে বাড়িতে প্রদীপ জ্বালায়, তার আহ্বান জানান তিনি।
  7. উত্তর কলকাতার কালী মন্দিরের পাশে নরেন্দ্র মোদীর ৭৬তম জন্ম দিবসে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্থতার কামনা করে মহাযজ্ঞ করা হয়েছে।
  8. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনায় খাতু শ্যাম মন্দিরে ১০৮টি কুণ্ডে যজ্ঞের আয়োজন।
  9. প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রামে আদিবাসীদের ধামসা মাদলের তালে নাচ, মিষ্টি বিতরণ, সাবিত্রী মন্দিরে পুজো বিধায়কের। বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীদের হাতে ফল বিতরণ, গোপীবল্লভপুরে প্রদীপ প্রজ্বলন
  10. বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৬’-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকা শিল্প সম্মেলনের এই পঞ্চম সংস্করণের ভাবনা ‘সিলিকন টু সিস্টেমস: বিল্ডিং দ্য ইকোসিস্টেম।’
  11. উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারতের সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যা উদ্ভাবন, বিনিয়োগ এবং বৃদ্ধির নতুন দুয়ার খুলে দিচ্ছে।’
  12. পিএম বিশ্বকর্মা যোজনা চালু করা হল। এর মাধ্যমে রাজ্যের প্রায় ২ লক্ষ ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়া যায়, যার সুদের হার মাত্র ৫ শতাংশ।
  13. শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি সিঙ্গল বেঞ্চকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে সভার জন্য অনুমতি হাইকোর্টের।
  14. উপনির্বাচনের আগে তৃণমূলের প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে আবেদন জানানো হয়েছে বলে জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সব নথি কমিশনকে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
  15. বোরডাঙ্গি এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে চোরাই টোটো ও বিপুল পরিমাণ টোটোর যন্ত্রাংশ উদ্ধার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*