রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রীর জন্মদিনে (PM’s Birthday) রাজ্যে বিশ্বকর্মা যোজনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সন্ধ্যায় ধনধান্যে স্টেডিয়ামে কেন্দ্রের এই প্রকল্পের সূচনা করে প্রাক্তন সরকার কে এক হাত নেন তিনি। বলেন,রাজ্যের বিশ্বকর্মাদের এই প্রকল্পে বঞ্চিত করে রেখেছিল আগের সরকার। প্রচুর ভূয়ো জব কার্ড দেওয়া হোত।
এই প্রকল্পে পাঁচ লক্ষের বেশি মানুষ সুবিধা পাবেন। আগামী বছর এই অনুষ্ঠান কোন হল বা স্টেডিয়ামে নয়, খোলা ময়দান, ব্রিগেডে করতে হবে। প্রধানমন্ত্রীর উচ্ছসিত প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, সারা পৃথিবীর সব থেকে জনপ্রিয় নেতা উনি। তাঁর জন্মদিনে প্রণাম জানান মুখ্যমন্ত্রী।
আগামী দিনে এই রাজ্যকে প্রধানমন্ত্রী সারা দেশে এক নম্বর করার কথা বলেছেন, তা পূরণের কাজ করবেন তাঁরা।
যাঁরা প্রকৃত বিশ্বকর্মা তাঁদের তিনি প্রণাম জানান। বলেন, ৭ লক্ষ ৭০ হাজার আগের এনরোলমেন্টে আছেন, তাঁদের মধ্যে ২ লক্ষর বেশি শিল্পী এই প্রকল্পে আবেদন করেছেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বকর্মা যোজনার কাজে গ্রাম পঞ্চায়েত প্রধানদের ভূমিকা ছিল, সাবেক একশো দিনের কাজে প্রচুর ভূয়ো জব কার্ড দেওয়া হোত। এখন সিংহ ভাগ প্রধানই কাজে যান না। তাঁরা বিশ্বকর্মা যোজনার ক্ষমতা পঞ্চায়েত সচিবদের দিয়েছেন। তিন হাজারের বেশি বিশ্বকর্মা ইতিমধ্যেই অনুমোদন পেয়েছেন। এখানে প্রশিক্ষণ দিতে, দক্ষতা উন্নয়নের জন্য আরও বেশি প্রশিক্ষক পাঠাতে তিনি কেন্দ্রকে অনুরোধ করবেন।

Be the first to comment