দশে দশ

Spread the love
  1. শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিনও আবহাওয়ার খুব একটা হেরফের হচ্ছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ হতে পারে উত্তরবঙ্গে।
  2. তৃণমূলের প্রতীক ফ্রিজ করল নির্বাচন কমিশন। রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে জোড়াফুল প্রতীকে লড়াই করতে পারবে না তৃণমূলের দুই শিবির। অন্য প্রতীকে লড়তে হবে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামও ব্যবহার করা যাবে না। অন্তর্বর্তী নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।
  3. নির্বাচন কমিশন জানিয়েছে, ১৮ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে প্রস্তাবিত নাম ও প্রতীকের তালিকা জমা দিতে হবে দুই শিবিরকে। প্রত্যেক পক্ষকে তিনটি বিকল্প ও পছন্দের নাম নির্বাচন কমিশনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল শব্দ ব্যবহার করে নাম দিতে পারবে দুই পক্ষ। তবে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামটি ব্যবহার করতে পারবে না কোনও পক্ষই।
  4. জমি কেলেঙ্কারির মামলায় সুমিত এখন সিআইডি–র হেফাজতে। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানায় সুমিত-সহ তিন জনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে এফআইআর দায়ের হয়েছে। ৯০ জনের থেকে দফায় দফায় বিপুল পরিমাণ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
  5. জামতাড়া গ্যাং-এর কায়দায় কল সেন্টারের আড়ালে ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে গোপনে চলছিল আর্থিক প্রতারণা চক্র। বর্ধমান থানার অভিযানে পর্দাফাঁস চক্রের। গ্রেপ্তার চক্রের পাণ্ডা সহ ৭ জন।
  6. বিপর্যস্ত হলো সিকিমগামী ১০ নম্বর জতীয় সড়কে যান চলাচল। সিকিমের বরদাহ এলাকায় জাতীয় সড়কের একাংশ ধসে যায়। একটি গাড়ি রাস্তা থেকে কয়েক ফুট নীচে খাদে পড়ে যায়। খবর পেয়ে এনএইচএআই-এর তরফে মেরামতির কাজ শুরু হলেও বৃষ্টি এবং কাদায় কাজে বিঘ্ন ঘটেছে। ফলে জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
  7. তৃণমূল সরকারের জমা‍নায় রাইটার্স বিল্ডিংসের সংস্কারের কাজ শুরু হলেও তার কাঠামো এবং ফ্লোর সংস্কারের ক্ষেত্রে হেরিটেজ সংক্রান্ত কোনও শর্ত বা সুপারিশ অনুসরণ করেনি তৎকালীন পূর্ত দপ্তর— বৃহস্পতিবার এ ভাবেই নিজের ক্ষোভের কথা জানালেন পূর্বতন সরকারের নিযুক্ত উপদেষ্টা তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্ট বিভাগের তৎকালীন প্রধান মধুমিতা রায়।
  8. দিল্লি, নয়ডা, মুম্বইয়ে আইফোন স্টোরের সামনে ভোররাত থেকেই উৎসাহী ক্রেতাদের লম্বা লাইন। বিশ্বকর্মা পুজোর দিন নতুন iPhone18 প্রো এবং প্রো ম্যাক্স মডেল হাতে পেতে ভিড় জমিয়েছেন উৎসাহী ক্রেতারা।
  9. পুরীতে শ্রী কৃষ্ণ সিনেমা লেন, বড়দণ্ড, স্বর্গদ্বার এবং আশপাশের এলাকার অনেক খাজা গুদাম ও কারখানায় অভিযান চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, খারাপ মানের তেল ব্যবহার করা হচ্ছিল, যে রস ব্যবহার করা হচ্ছিল, সেটাও বহু পুরনো বলে জানিয়েছে পুলিশ। দোকানদারকে সতর্ক করে খাজাগুলি ফেলে দেওয়া হয়েছে। প্রায় ৪ কুইন্টাল খাজা ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। গুণমান বজায় রেখে মিষ্টি তৈরি করতে হবে বলে সতর্ক করেছে পুলিশ।
  10. যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের ভিসা অনুমোদন করল আমেরিকা। শুধুমাত্র পেজ়েশকিয়ান নয়, ভিসা অনুমোদন করা হয়েছে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির-ও। রাষ্ট্রপুঞ্জের শীর্ষ সম্মেলনের আগে এই ভিসা অনুমোদন করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*