রোজদিন ডেস্ক :
রাজ্যের যান বাহন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও উন্নত করতে, নজরদারি রাখতে সর্বাধুনিক ট্রাফিক কন্ট্রোল রুম চালু হোল। সল্ট লেকের আরক্ষা ভবনে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদবোধন করেন। প্রাক্তন সরকারের পরিবহন মন্ত্রী হিসাবে যান বাহন নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা সম্যক জানেন তিনি। আজ এই ট্রাফিক কন্ট্রোল রুম উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, সরকারি পরিসেবার বিভিন্ন ক্ষেত্রে সরাসরি তদারকির প্রয়োজনীয়তা নিয়ে তাঁর আগে ই অভিজ্ঞতা হয়েছে। এর থেকেই তিনি এই লাইভ কন্ট্রোল রুম তৈরি নিয়ে মুখ্য সচিব ও সংশ্লিষ্ট আধিকারিক দের প্রস্তাব দিয়েছিলেন। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান জট সংক্রান্ত পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। ডানকুনি, কালিয়াচক, ডালখোলা,ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ ক্ষণ ধরে কেন যানজট হয় তা বোঝা যাবে৷ কেন অনেক জায়গায় মধ্য রাত অবধি ব্যাপক যান জট হয়, তা ও জানা যাবে৷ তিনি নিজে ও বহু রাস্তায় ঘোরেন, এই সব সমস্যা সমাধানে তার চেষ্টা হবে বলে আভাস দেন৷
আমজনতা যাতে ট্রাফিক সংক্রান্ত সমস্যা সরাসরি জানাতে পারেন, এর জন্য টোল ফ্রি নম্বর ও চালু করেন মুখ্যমন্ত্রী। তা হোল, 18003458922। এর মাধ্যমে আমজনতা ট্রাফিক নিয়ে সমস্যা জানাতে পারবেন৷

Be the first to comment