Gang rape, murder in Delhi, নাবালক সহ ধৃত চার

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজধানী দিল্লি তে এক কিশোরী কে গণধর্ষণ, খুনের (Gang rape, murder in Delhi) অভিযোগে তিন নাবালক সহ চার জন কে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনা সামনে আসতে শিউরে উঠেছেন সাধারণ মানুষজন।

সূত্রের খবর, গত ১৩ সেপ্টেম্বর স্বরূপ নগরের কুশক রোডে এক কিশোরীর বিকৃত দেহ উদ্ধার করা হয়। একটি টেম্পোর মধ্যে তাকে গণধর্ষণ করে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে পুলিশের অনুমান। ধৃতরা কিশোরীর পরিচিত ছিল বলে মনে করছে পুলিশ। নিহত কিশোরীর পরিবার কোন নিখোঁজের অভিযোগ না করায় বিস্মিত পুলিশ প্রশাসন। পরিবারের দাবি, কিশোরী মাঝে মাঝেই এমন ৩/৪ দিনের পর ফিরে আসতো। কেন তাকে এই ভাবে অত্যাচার করে হত্যা করা হোল, পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*