আরও ১২

Spread the love
  1. আজ বিশ্বকর্মা পুজো। গোটা বাংলা জুড়ে পালিত হচ্ছে উৎসব। সকাল থেকে ঘুড়ি ওড়ানোর ধুম।
  2. তৃণমূল কংগ্রেসের দলের নাম ও প্রতীক আপাতত ফ্রিজ করেছে কমিশন, নির্দেশ মেনে বিকল্প নাম ও প্রতীক কমিশনে জমা দিল দুই শিবির।
  3. বৃহস্পতিবার সন্ধের পর কমিশনের সিদ্ধান্ত ঘোষণা হতে রাতেই কমিশনে নতুন দলের সম্ভাব্য নাম ও প্রতীক জমা দিল কালীঘাট তৃণমূল।
  4. আসন্ন উপনির্বাচনে কোন কোন প্রতীকে লড়বে তৃণমূলের দুই শিবির, কৌতুহল আম জনতার।
  5. কমিশনের সিদ্ধান্তে খুশি নয় কালীঘাট তৃণমূল, জানালেন কল্যাণ, সূত্রের খবর আইনি পথে যেতে পারে দল।
  6. ‘ভোটচুরি’, ‘সরকারচুরি’-র পর এবার ‘দলচুরি’, তৃণমূল ইস্যুতে কমিশনকে নিশানা রাহুল গান্ধির।
  7. রাজধানী দিল্লিতে ফের কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার ৩ নাবালক-সহ ৪ জন।
  8. গত ১৩ সেপ্টেম্বর স্বরূপ নগরের কুশক রোডে এক কিশোরীর বিকৃত দেহ উদ্ধার করা হয়। একটি টেম্পোর মধ্যে তাকে গণধর্ষণ করে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে পুলিশের অনুমান। ধৃতরা কিশোরীর পরিচিত ছিল বলেই অনুমান পুলিশের।
  9. দার্জিলিঙে মধুচন্দ্রিমায় গিয়ে অগ্নিদগ্ধ নববধূ, ঝলসে গেলেন বার্বিকিউয়ের আগুনে। বৃহস্পতিবার রাতে সিটঙের ঘটনা।
  10. আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা, উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা মহিলার নাম নিকিতা সাহা।
  11. বেলা বাড়তেই শহর কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় শুরু ভারী বৃষ্টি ও বজ্রপাত।
  12. বৃহস্পতিবার হাওড়ার বাগনানে বজ্রপাতে একজনের মৃত্যু, ফের সতর্ক করল হাওয়া অফিস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*