রোজদিন ডেস্ক :
আসন্ন উপনির্বাচনে এবার রেজিনগরে ও প্রার্থীপদ প্রত্যাহার করছেন মমতাপন্থী তৃণমূলের রবিউল আলম চৌধুরী। গতকাল থেকেই বেসুরো গাইছিলেন তিনি। আজ তিনি প্রার্থীপদ প্রত্যাহার করবেন বলে জানিয়ে দেন। এর ফলে আগামী ৬ অক্টোবরে রাজ্যে দুই কেন্দ্রের উপ নির্বাচনেই মমতাপন্থী তৃণমূলের কোন প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতার ময়দানে থাকছেন না।
গতকাল মমতাপন্থী তৃণমূলের নন্দীগ্রামের প্রার্থী তাঁর মনোনয়ন তুলে নেওয়ার পর রাজ্য রাজ্যনীতি নতুন বাঁক নেয়৷ মমতা ব্যানার্জি ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা করেন। এর পরই ২০০৭ এর পুরানো মামলায় পুলিশ আচমকা কংগ্রেস প্রার্থী মিলন প্রধান-কে গ্রেফতার করে। এর রেশ পৌঁছয় জাতীয় রাজনীতির অঙ্গনেও। রাহুল গান্ধী, কে সি বেণুগোপাল প্রমুখ দলের শীর্ষ নেতারা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
আজ ধৃত মিলন প্রধান-কে আদালতে তোলার কথা।
রেজিনগরে তাঁদের দলের প্রার্থী সরকারিভাবে মনোনয়ন প্রত্যাহারের পর মমতা ব্যানার্জি কি সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Be the first to comment