Mumbai, IIT পড়ুয়ার রহস্য মৃত্যুতে তুমুল বিক্ষোভ, উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক :
Mumbai IIT-তে দ্বিতীয় বর্ষের ছাত্রর আত্মঘাতী হওয়া নিয়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার পরীক্ষার সময় সাহিল ওয়াকোড়ের বিরুদ্ধে নকল করার অভিযোগ ওঠে। তিনি এনার্জি সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি আত্মঘাতী হন বলে জানা যায়। এর প্রতিবাদে পড়ুয়ারা তুমুল বিক্ষোভে ফেটে পড়েন৷ তাঁকে আইআইটি কর্তৃপক্ষ এক বছরের জন্য সাসপেন্ড করেছেন বলে অভিযোগ ওঠে। কর্তৃপক্ষের দাবি, এমন কোন নির্দেশ দেওয়া হয়নি।
পড়ুয়ারা তা মানতে রাজী না। আজও পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভে আইআইটি মুম্বাইয়ের পাওয়াই ক্যাম্পাস উত্তাল হয়। তাঁদের অভিযোগ, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে চরম মানসিক চাপে ওই তরুণ পড়ুয়া আত্মঘাতী হয়েছেন। পরিস্থিতি এখনও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*