- রাশিয়া থেকে তেল কেনার শাস্তি! ভারত-সহ কিছু দেশের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করল আমেরিকা। এ সংক্রান্ত বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- নতুন আইনে রাশিয়ার উপর ৫০০ শতাংশ হারে শুল্কের চাপানো হয়েছে। এই বিল আগেই মার্কিন কংগ্রেসের দুই কক্ষে পাস হয়েছে। ট্রাম্পের সইয়ের ফলে তা এবার আইন হল।
- হঠাৎ ইউটার্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেজিনগরের প্রার্থী রবিউল আলম চৌধুরীর। জানিয়ে দিলেন, প্রার্থিপদ প্রত্যাহার করছেন না।
- ১৯ বছর আগের মামলায় আজ শনিবার ধৃত কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে আদালতে তুলছে পুলিশ
- রাজধানী দিল্লিতে কিশোরীকে গণধর্ষণের পর খুন, রিপোর্ট চাইল মহিলা কমিশন।
- পরীক্ষায় এআই-এর সাহায্য নিতে গিয়ে ধরা পড়ার পরই বম্বে আইআইটি পড়ুয়ার রহস্যমৃত্যু।
- কুণালের নারদার ভিডিয়োর জবাব, এবার সারদা কর্তার সঙ্গে কুণালের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় পালটা দিলেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার।
- কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে ২০৯, তার মধ্যে ৭০টি আবার মহিলাদের জন্য সংরক্ষিত, প্রকাশিত হল ডিলিমিটেশনের খসড়া।
- বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কার কথা শোনাল হাওয়া অফিস। বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে, চলবে শুক্রবার পর্যন্ত।
- টানটান উত্তেজনার মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়ের জাকির হুসেন কলেজ ও ভাস্করাচার্য কলেজের নির্বাচনে এসএফআই প্রার্থীরা জয়ী হলেন।
- নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা পড়ল চার অনুপ্রবেশকারী। ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে পাঞ্জাব যাওয়ার পরিকল্পনা ছিল।
- মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নলখেড়ায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল বৃষ্টির মধ্যে পুকুর সমান নালায় পুণ্যার্থীদের গাড়ি। জলের স্রোতে ভেসে যায় তা। ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

Be the first to comment