রোজদিন ডেস্ক: রেজিনগরে দলীয় প্রার্থী তথা পুত্রর জন্য আর প্রচার করবেন না আম জনতা উন্নয়ন পার্টির নেতা বিধায়ক হুমায়ুন কবীর। পুত্র গোলাম নবি আজাদ কেও প্রচারে নামতে বারণ করেছেন তিনি। কেন এই সিদ্ধান্ত তা ব্যাখ্যা করে তিনি জানিয়ে দেন, পুলিশের জন্য ই ভোট প্রচারে বিরত থাকতে চান সপুত্র তিনি।।মানুষ যা সিদ্ধান্ত নেবে নিক।
তবে পথে নেমে প্রচার না করলেও সমাজ মাধ্যমে সক্রিয় থাকবেন তাঁরা।। শনিবার থেকে নানা অভিযোগে পুলিশ তাঁর দলের একাধিক নেতা কে গ্রেফতার করেছে। উপ নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে এই ধরপাকড় আর ও বাড়বে বলে আশঙ্কা তাঁর। এমনকি যেভাবে উনিশ বছরের পুরানো মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান কে গ্রেফতার করা হয়েছে, এতে উদ্বেগের পারদ আরও চড়েছে ডাকাবুকো বিধায়কের। তাঁর দলের একের পর এক নেতা, কর্মীদের বিনা কারণ ফাঁসানো হচ্ছে বলে তিনি মনে করেন৷ পুলিশ নিরপেক্ষ ভাবে কাজ করছে না বলে তাঁর অভিযোগ।। আপাতত ভোটের ময়দানে তাঁর প্রাত্থী থাকলেও প্রচারের ময়দানে নামছেন না তাঁরা।।

Be the first to comment