Molestation in Cinepolis!! ধৃত ছয় যুবক

Spread the love

রোজদিন ডেস্ক : 
দক্ষিণ কলকাতার নামী শপিং মল অ্যাক্রোপলিসে সিনেমা (Molestation in Cinepolis) দেখতে এসে হেনস্থার শিকার হলেন মহিলা চিকিৎসক ও তাঁর সঙ্গীরা। রবিবার সন্ধ্যায় এই ঘটনা নিয়ে মলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশ ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। নজিরবিহীন এই ঘটনায় বিস্মিত স্থানীয় মানুষ, মলে আসা মানুষ জনও। সূত্রের খবর, বাঁশদ্রোণীর মহিলা চিকিৎসক তাঁর স্বামী, বন্ধুদের সঙ্গে সিনেপোলিসে সিনেমা দেখতে এসেছিলেন। অভিযোগ, ছয় যুবক সমানে তাঁদের উত্যক্ত করেন৷ নানা ধরনের অশালীন, যৌন ইঙ্গিত পূর্ণ কথাবার্তা বলেন। প্রতিবাদ করায় তাঁদের ওপর চড়াও হন। উভয় পক্ষে তীব্র বচসা, ধাক্কাধাক্কি হয়।
গোলমাল থামাতে হল কর্তৃপক্ষ কসবা থানায় খবর দিলে দ্রুত পুলিশ যায়। অভিযোগকারী মহিলা জানান, পুলিশ আসছে টের পেয়ে অভিযুক্তরা অনেকে টয়লেটে লুকিয়ে পড়ার চেষ্টা করেন। তাঁরা মত্ত ছিলেন বলে অভিযোগ। চিকিৎসক মহিলা জানান, তাঁরা এখানে মাঝে মাঝেই সিনেমা দেখতে আসেন। এমন ঘটনা নজিরবিহীন। পুলিশ এসে ছয় যুবককে গ্রেফতার করে। অভিযুক্তরা পুলিশের সঙ্গেও তর্ক, বচসায় জড়ায়। অভিযোগকারীরাও থানায় যান।
সূত্রের খবর, অভিযুক্তরা হলেন অরবিন্দ কুমার, আনন্দ কুমার, সুরেশ কুমার, সৃজন দরবার, অরিন্দম ঘোষ ও মনোজ রায়। ধৃতদের একজন নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দাবি করে পুলিশকে হুমকি দেন বলে অভিযোগ। রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁকে গ্রেফতার করলে পরিণতি ভাল হবে না।
বেশ কয়েক বছর আগে কসবায় এই শপিং মল হয়। দক্ষিণ করকাতা সহ কলকাতার বহু এলাকার মানুষ জন এখানে আসেন। সিনেমা দেখেন। এই ঘটনা নজিরবিহীন বলেই তাঁরা মনে করেন।
সোমবার ধৃতদের আদালতে তোলা হবে বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*