মৎস্যজীবীদের উন্নয়নে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Spread the love

বিউটি চাঁদ :

মৎস্য সম্পদ উন্নয়নে রাজ্যকে ৯ কোটি টাকা কেন্দ্রের। মৎস্যদপ্তরকে টাকা দিল কেন্দ্র। মৎস্যজীবীদের উন্নয়নে জোর দিচ্ছে সরকার, নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের যুক্ত করার আলোচনা হয়েছে বলে সুখবর দিলেন  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি বাঁকুড়ার পুরুলিয়ার মতো শুকনো স্থানগুলিতে ছটি অমৃত সরোবরের অনুমোদন দিয়েছে কেন্দ্র।

সোমবার নিউটাউনের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, ভারপ্রাপ্ত মৎস্যদপ্তরের প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো। এদিন দেড় ঘন্টারও বেশি সময় ধরে হাওয়া বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে মৎস্য সম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কোস্টাল এরিয়া এরিয়া বিশেষত সুন্দরবনে কিভাবে মৎস্য সম্পদের কাজে ব্যবহার করা যায় তা নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। মৎস্যচাষীদের (কেসিসি এর অধীনে) লোন এর ব্যবস্থার কথাও জানানো হয়।

শুধু মৎস্য উৎপাদন নয়, সেটি রপ্তানি কিভাবে করা যায় সেই ব্যাপারেও আলোচনা করেছেন মন্ত্রীগণরা। এদিন সাংবাদিক বৈঠকে মৎস্য সম্পদের উন্নতিতে গত সরকারের গাফিলতির প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। একই কথা শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর দিক থেকেও। তিনি বলেন, এক বছর আগে এসেছিলাম ওয়েস্ট বেঙ্গল এর রিভিউ মিটিং রাখা হয়েছিল। মিটিংয়ে সবথেকে নিচুস্তরের অফিসারকে পাঠানো হয়েছিল। কোন প্রশ্নেরই উত্তর দিতে পারছিলেন না।” তিনি আরো বলেন, “সারাদেশে পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। এখানে অনেক সম্ভাবনা আছে কিন্তু কিছু হয়নি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*